বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:২৯
৪৭৪
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দু’গ্রুপের দ্বন্দ্বে মো. সজীব (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মজম বাজারের পশ্চিম পাশে চৌকিদার বাড়ির দরজায় এই ঘটনা ঘটে।
নিহত সজীব ওই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। দুই গ্রুপের একটির নেতৃত্বে ছিলেন- নুরনবী, জিহাদ ও আশিক।
আরেকটির নেতৃত্বে ছিলেন-রায়হান, জিহাদ ও ইয়ামিন।
স্থানীয়রা জানান,বৃহস্পতিবার রাতে মজম বাজার থেকে মো. নুরনবী, জিহাদ ও আশিক চৌকিদার বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় আশিকের হাতে একটি সিগারেট ছিল। আশিক সিগারেট টেনে রাস্তা দিয়ে যাওয়ার সময় রায়হান, জিহাদ ও ইয়ামিনসহ তারা বেশ কয়েকজন আশিককে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক আচরণ করে। এক পর্যায়ে রায়হানসহ তার বন্ধুরা আশিক, নুরনবী ও জিহাদকে মারধর করে। তাদের মারধর খেয়ে এই নালিশ নিয়ে আশিক, নুরনবী ও জিহাদ মো. লোকমান ও সজীবের কাছে যায়। তাদের দু’জনকে আশিক বিষয়টি অবগত করে। আশিকের কথা শুনে লোকমান ও সজীব ক্ষুব্ধ হয়ে জিহাদ, রায়হান ও ইয়ামিনের কাছে যায়। একপর্যায়ে তাদের দু’গ্রুপের মধ্যে তুমুল ঝগড়াঝাটি ও মারধরের সৃষ্টি হয়। এ ঘটনায় সজীব ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় লোকমানকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লোকমানকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে স্বজনরা তাকে শেবাচিমে নিয়ে যায়। নিহত সজীবের লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করে ময়নাতদন্তের জন্য রাতেই ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন জানান,সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন,নিহতের বড় ভাই মোক্তার হোসেন ১২ জানুয়ারি শুক্রবার সকালে এ ঘটনায় ১০ নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন,সেই প্রেক্ষিতে ঝিনুক নামে(১৬) এক তরুণীকে গ্রেফতার করে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত