অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা পৌর ৪ নং ওয়ার্ডে তোফায়েল আহমেদের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২০ রাত ০১:০৮

remove_red_eye

৯৫৫

বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে থাকার নির্দেশ বাস্তবায়ন করতে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে ভোলায় কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে । আজ শুক্রবার বিকেলে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ড এর  ৭৫০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করেছেন ।

সামাজিক দূরত্ব বজায় রেখে উওর চরনোয়াবাদ এলাকায় ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ হোসেন জুম্মান এর উপস্থিতিতে  ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ ব্যক্তিগত তহবিল থেকে দেয়া এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা পৌর আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী (আবু মিয়া) থানা আওয়ামীলীগ এর কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ।