অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ইলিশায় সোহরাওয়ার্দী মাষ্টারের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রি বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২০ রাত ১২:৩৭

remove_red_eye

৬৮৬

আকতারুল ইসলাম আকাশ: সারাবিশ্বে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী আকার ধারণ করছে। এমতাবস্থায় অসহায় দুস্ত মানুষের মাঝে নিজ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন ভোলা সদর উপজেলা ২নং ইলিশা ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী মাষ্টার।
 
শুক্রবার সকাল সাড়ে এগারোটা দিকে সামাজিক দুরত্ব বজায় রেখে তার নিজ বাড়িতে অসহায় দুস্ত প্রায় তিন’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, ইউপি চেয়ারম্যান হাছনাঈন আহমেদ, সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী মাষ্টার, ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দিন আলীসহ ইউনিয়নের বিভিন্ন সদস্যরা।
 

এসময় উপস্থিত নেতাকর্মীরা সকলকে উদ্দেশ্য করে যাঁর যাঁর নিজ নিরাপদে থাকতে অনুরোধ জানান।