অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দীর্ঘতম সেতু উদ্বোধনে মোদী, ২১.৮ কিমিতে খরচ ১৮ হাজার কোটি রুপি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৪৬৭

২১ দশমিক ৮ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগবে মাত্র ২০ মিনিট! দক্ষিণ মুম্বাই থেকে নবি মুম্বাই পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ ও দ্রুতগামী করে তোলার উদ্দেশ্যে নির্মিত ‘মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক’ শুক্রবার (১২ জানুয়ারি) নরেন্দ্র মোদী জাতির হাতে তুলে দেবেন।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত, প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এই সেতু ‘ভারতের দীর্ঘতম’। নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রায় ১ লাখ ৭৮ হাজার টন ইস্পাত। এই ‘অটল সেতু’ মহারাষ্ট্রের মুকুটে নতুন পালক বলে দাবি, সে রাজ্যের বিজেপি জোটের সরকারের।

ছয়লেনের এই সেতু চালু হলে গাড়িতে প্রায় দেড় ঘণ্টার যাত্রাপথ কমে ২০ মিনিটে দাঁড়াবে।

শুক্রবার মহারাষ্ট্র সফরে গেছেন মোদী। দুপুরে ‘মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক’ (এমটিএইচএল)-এর উদ্বোধন করবেন তিনি। ২১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি তৈরিতে খরচ পড়েছে ১৭ হাজার ৮৪০ কোটি রুপি। এর মধ্যে ১৬ দশমিক ৫ কিলোমিটার পথ সমুদ্রের ওপর দিয়ে যেতে হবে।

এই সেতু নবি মুম্বাই এবং মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করায় সুবিধা হবে পর্যটকদের। পাশাপাশি, জওহরলাল নেহরু বন্দরে পণ্য পরিবহণে সুবিধা মিলবে। মুম্বাই থেকে পুণে, গোয়া ও কর্নাটক যাত্রারও সময় কমবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...