অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞার মধ্যেই কর্মচারীদের জিম্মি করে ভোলার কুইন বেকারিতে তৈরি হচ্ছে খাবার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৮২৪

আকতারুল ইসলাম আকাশ: বিশ্বে মহামারি ভাইরাস করোনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। তবে ভোলায় সেই নিষেধাজ্ঞা অমান্য করে নোংরা পরিবেশে মুখরোচক খাবার তৈরি করছে কুইন ফুড নামে একটি বেকারিতে।
 
সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাহেবের কাচারি নামক জায়গায় অবস্থিত এই কুইন ফুড বেকারি।
 
সরেজমিন বেকারি ঘুরে দেখা যায়, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেকারির সামনের অংশ বন্ধ করে ভিতরে মুখে মাস্ক ও হাতে হ্যান্ডগ্লোভস না পড়ে অল্প বয়স্ক ছেলেদের দিয়ে নোংরা পরিবেশে তৈরি করছে মুখরোচক বিভিন্ন খাবার। খোলামেলা পরিবেশে এসব খাবার তৈরি করায় খাবারের উপর ভোঁ ভোঁ করে উড়ছে মাছি।
 
এসময় সাংবাদিকদের টের পেয়ে পালিয়ে যান বেকারির মালিক খায়রুল ইসলাম।        
 
নিষেধাজ্ঞা অমান্য করে খাবার তৈরির বিষয়ে বেকারিতে কর্মরত কর্মচারীরা বলেন, আমরা মালিকের কাছে ছুটি চেয়েছিলাম। মালিক ছুটি দেয়নি। আমাদের কয়েকমাসের বেতনও আটকিয়ে রেখে মালিক একপ্রকার জোরপূর্বক আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। কর্মচারীরা আরো বলেন, মালিক আমাদেরকে বলছে এখন ভোলার সকল কারখানা বন্ধ। আমাদের কারখানা এখন খোলা রাখলে বেচাকেনা বেশি হবে। 
 
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, আমরা সংবাদ পেয়েছি। শীঘ্রই মোবাইল কোর্ট পাঠানো হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...