অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে আওয়ামীলীগের নেতাকর্মীদের মূল্যায়ন সভা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৪ রাত ১০:০১

remove_red_eye

৪০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলায় ভোলা -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে  তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আযে়াজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের  নব-নির্বাচিত সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন  বলেন, তিনি বিগত দিনে যেমন মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন, আগামীতে তাদের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য অঙ্গীকার করেন।
এসমূ তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন পোদ্দার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত সংসদ সদস্য শাওন কে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।