বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২০ ভোর ০৪:২৪
৯০৯
বাংলার কন্ঠ প্রতিবেদক:: দেশে করোনা বিপর্যয়ের কারনে গত প্রায় তিন সপ্তাহ যাবত ভোলা জেলায় সকল জাতিয় ও আঞ্চলিক সংবাদপত্র সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ভোলার পত্রিকা বিপনন কর্মীরা বেকার অবস্থায় রয়েছে। অনেকেরই ভিন্ন কোন আয়ের ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে সমস্যায় পরেছেন । ঠিক এসময় ভোলার পত্রিকা বিপনন কর্মীদের পাশে দাড়িয়েছেন ভোলার সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক,এটিএন বাংলা ও ঢাকা ট্রিবিউন এর ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন। তিনি ভোলা হকার সমিতির সাথে কথা বলে তাদের তালিকা অনুযায়ি সকল পত্রিকা বিপনন কর্মীকে ১০ কেজি করে চাল এবং ডাল,আলু এবং সাবান প্রদান করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) শহরের তালুকদার ভবনে বিপনন কর্মীদের মাঝে তার ব্যক্তিগত সহযোগিতা প্রদান করেন। যেসমস্ত পত্রিকা বিপনন কর্মী আসতে পারেননি তাদের বাড়ীতে এ সহযোগিতা হকার সমিরি মাধ্যমে পৌছে দেয় হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হাসেন। আহাদ চৌধুরী তুহিন জানান পত্রিকা বিপনন কর্মীরাও গণমাধ্যমের গুরুত্বপূর্ন অংশ। করোনা বিপর্যয়ের এসময় আর না হোক গণমাধ্যম সংশ্লিদের পত্রিকা বিপনন কর্মীদের পাশে দাড়ানো উচিৎ। তিনি তার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে ক্ষুদ্র সামর্থের মধ্যে বিপনন কর্মীদের পাশে দাড়িযেছেন এবং করোনা বিপর্যয়ের এ সময় ভোলার যে কোন পত্রিকা বিপনন কর্মীর সমস্যায় তার সাথে যোগাযোগ করলে তিনি তার পাশে সহযোগিতা নিয়ে পাশে থাকবেন। উল্লেখ্য আহাদ চৌধুরী তুহিন ইতিপূর্বে জাতিয় রাজস্ব বোর্ড থেকে সাংবাদিক ক্যাটাগরিতে টেক্স কার্ড লাভ করেছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত