অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় আরো ২১ জন হোম কোয়ারেন্টাইনে: ৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২০ রাত ১২:০০

remove_red_eye

১০৬৩

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে বিদেশ ফেরত মোট ৪৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে ৪২৫ জনের মেয়াদ উর্ত্তীন হয়েছে।  বর্তমানে ৫৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে ভোলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

 

ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ভোলায় আজ বৃহস্পতিবার নতুন ১৩ জনের করোনা সন্দেহজনক উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে ভোলা থেকে ১০০ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে আজ পর্যন্ত ৪০ জনের নমুনা পরীক্ষার রির্পোট পাওয়া গেছে। ওই রির্পোট গুলো সব করোনা নেগেটিভ এসেছে।