অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে সেই নির্যাতনকারি হাসানের এবার ডাকাতি মামলায় ৩ দিনের রিমান্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৯ রাত ১১:৩২

remove_red_eye

৮৫০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে দুই শিশু সন্তানের সামনে বাবা জসিম উদ্দিনকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে নির্যাতন মামলার আসামী মো. হাসান(৩৪) কে এবার ডাকাতি মামলায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার পুলিশ একটি ডাকাতি মামলায় ৫দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফরিদ আলম তাকে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন বলেনিশ্চিত করেন লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির। ওসি আরও জানান, ডাকাতি ও বিবস্ত্র করে হাত-পা বেঁধে নির্যাতনে পৃথক ২টি মামলায় আসামী মো. হাসানের মোট ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

লালমোহন থানা পুলিশ আরো জানান, ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের যুবলীগ কর্মী মো. হাসান ৫ মামলার আসামী। হাসানের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী ও হালিশহর থানায় মানবপাচার, ডাকাতি, চুরির অভিযোগে তিনটি মামলা রয়েছে। এ ছাড়া গত ১ অক্টোবর ডাওরী বাজারের ব্যবসায়ী জহুরুল ইসলাম মোল্লার বাড়িতে ডাকাতি হয়। ওই ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি করা হয় মো. হাসানকে। এসব মামলার আসামী হাসানকে ২৭ অক্টোবর রাতে পুলিশ গ্রেফতার করে।

স্থানীয় সূত্র জানান, হাসনা গ্রেফতার হওয়ার ফেসবুকে তার নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা যায়, প্রায় এক বছর আগে লালমোহন ডাওরী বাজারে দুই সন্তানসহ শতাধিক লোকের সামনে বিবস্ত্র করে জসিম উদ্দিন নামে এক ব্যাক্তির হাত পা বেঁধে নির্যাতন করছে মো. হাসান। কিন্তু ওই সময় কেউ হাসানের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। ভিডিও ভাইরালের পর পুলিশ জসিমের স্ত্রী জয়নব বিবিকে ২৮ অক্টোবর রাতে থানায় ডেকে এনে হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন এবং আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার আদালত হাসানের ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...