বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৪ রাত ০৯:৪৩
৪৪৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নদীর পাড়ে পরিত্যক্ত মাছ ধরার জালে আটকে থাকা অবস্থায় ভয়ংকর বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক কিল্লার পশ্চিম পাশে নদীরপাড়ে পরিত্যক্ত জালে আটক অবস্থায় রাসেল ভাইপার সাপটি উদ্ধার করে বনবিভাগের রামনেওয়াজ বিটের বনবিভাগের কর্মকর্তারা।
বনবিভাগের রামনেওয়াজ বিটের কর্মকর্তা জাহিদুল ইসলাম মিলন সাংবাদিকদের জানান, কাউয়ারটেক নদীর পাড়ে পরিত্যক্ত জালে অজগর সাপ আটকানো অবস্থায় রয়েছে বলে রামনেওয়াজ বনবিভাগের বিট কার্যালয়ে এসে খবর দেয় নদীরপাড় সংলগ্ন গ্রামের একাধিক বাসিন্দা। পরে বনবিভাগের সদস্যরা নদীরপাড়ে জালে আটকানো সাপটি অজগর নয়, এটি পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সাপ রাসেল ভাইপার বলে শনাক্ত করা হয়। পরে বিকালে সাপটি উদ্ধার করে রামনেওয়াজ বিটের বনবিভাগের কর্মকর্তারা সোনারচর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে।
এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্ত রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলাদেশে যে সব দেখা যায় তারমধ্যে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপটি সবচেয়ে বিষধর। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারনে এই সাপটিকে কিলিং মিশন বলে ডাকা হয়। তিনি আরও জানান, রাসেল ভাইপার সাপটি নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশে এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। এরা নিশাচর, এরা খাদ্য হিসাবে ইদুঁর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ আহার করে। অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চার জন্ম হয়, এই সাপ সরাসরি বাচ্চা দেয়। এরা বছরের যেকোন সময় প্রজনন করে। তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত