অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা মনপুরা দ্বীপের শিক্ষার্থীরা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৩৮২

মনপুরা প্রতিনিধি : রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রতি বছরের মত এবারও বছরের শুরুতে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার হাজার হাজার শিক্ষার্থীরা। এই দ্বীপ উপজেলার ৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্ব স্ব প্রতিষ্ঠানে পালিত হয় বই উৎসব।

সোমবার সকাল সাড়ে ১০ টায় “বঙ্গবন্ধুর দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বীপের ৪৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে পালিত হয় বই উৎসব। এছাড়াও একই সময়ে ৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসায় পালিত বই উৎসব।

তবে ঘটা করে বই উৎসব পালিত হয় উপজেলার হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম শাহজাহান মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সুণীল চন্দ্র দেবনাথ ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছালাহউদ্দিন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সহকারি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্ধ।

এছাড়াও একই সময়ে হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান। এছাড়াও মাদ্রাসায় স্ব স্ব প্রতিষ্ঠানের সুপার ও অধ্যক্ষরা নতুন শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...