অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

জনগণের কল্যাণে আওয়ামী লীগকেই দরকার: ফারজানা চৌধুরী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

৩৪৭

লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণেরও ব্যাপক কল্যাণ করেছেন। যার জন্যই দেশের মানুষ এখন নিরাপদে ও শান্তিতে রয়েছেন। আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগের জয় হলে এই উন্নয়ন-কল্যাণের ধারা অব্যাহত থাকবে।
সোমবার বিকালে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাহাদুর বাড়িতে নির্বাচনে নৌকার জয়ের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফারজানা চৌধুরী রত্না বলেন, ৭ তারিখে আপনারা কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। আপনাদের দেওয়া ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ফের রাষ্ট্র ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই আপনারা ভালো থাকবেন, দেশও আরো উন্নত-সমৃদ্ধ হবে।
৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহালুল কবীর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপতী রাণী সরকার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন্নাহার সুমি, সাধারণ সম্পাদক শিরিন আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...