অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরলো আমিরাত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৬

remove_red_eye

৩৯৫

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মূলত রহমানুল্লাহ গুরবাজের ঝোড়ো সেঞ্চুরিতেই (৫২ বলে ১০০) হেরেছিলো সংযুক্ত আরব আমিরাত। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। সফরকারীদের ১১ রানে হারিয়েছে তারা।

আজ (সোমবার) শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৬ রান তোলে আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত ছিল আমিরাতের। উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলে স্বাগতিকরা। ঝোড়ো ইনিংস খেলে ফিফটি তুলেছেন দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও আরিয়ান লাকরা।

দলীয় ৭২ রানের মাথায় মোহাম্মদ নবির বলে আউট হন ওয়াসিম। তার আগে তিনি করেন ৩২ বলে ৫৩ রান। আরেক ওপেনার ম্যাচের শেষ পর্যন্ত খেলে অপরাজিত (৪৭ বলে ৬৩*) থেকেই মাঠ ছেড়েছেন। দুই ফিফটিতে ৭ উইকেটে ১৬৬ রান করে আমিরাত।

জবাবে ব্যাট করতে নামা মারকুটে ব্যাটার গুরবাজকে আগের ম্যাচের মতো ঝোড়ো ইনিংস খেলার সুযোগ দেয়নি আমিরাতের বোলাররা। ষষ্ঠ ওভারে তাকে ফিরিয়েই আফগান শিবিরে ভাঙন ধরিয়েছে স্বাগতিকরা।

এরপর বিরতি দিয়ে একের পর এক উইকেট হারিয়েছে আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন মোহাম্মদ নবি।

আমিরাতের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ জওয়াদুল্লাহ ও আলি নাসের।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...