অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বুধবার খামারিদের ডিম-মুরগির পাইকারি আড়ৎ উদ্বোধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৩৯৫

ন্যায্যমূল্যে বিক্রির উদ্যোগ

ক্রেতার কাছে ন্যায্যমূল্যে সরাসরি খামারিদের উৎপাদন করা ডিম-মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বুধবার (৩ জানুয়ারি) হবে বিপিএ’র ডিম মুরগির পাইকারি আড়তের উদ্বোধন।

বিপিএ সভাপতি সুমন হাওলদার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। ওই আড়ত উদ্বোধন করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিউজ্জামান।

সুমন হাওলাদার বলেন, ডিম ও মুরগি বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ন্যায্যমূল্য বাস্তবায়নের লক্ষ্যে অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা মিলে এ উদ্যোগ নিয়েছি। নাজিফা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন নামে ডিম-মুরগির পাইকারি আড়তের মাধ্যমে আমরা বাজারের সিন্ডিকেট ভাঙতে এবং ডিম ও মুরগির বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে চেষ্টা করছি।

তিনি বলেন, বিপিএ’র নিজস্ব অর্থায়নে ভাড়া করা ফিড মিলে পোল্ট্রি ফিড উৎপাদন করে খামারিদের ন্যায্যমূল্যে দেওয়া হবে। খামারিদের উৎপাদিত ডিম ও মুরগি ভোক্তা এবং পোল্ট্রি ব্যবসায়ীদের নিকট সরাসরি সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছি।

সেজন্য যাত্রাবাড়ী থানার শনির আখড়া গোবিন্দপুর বাজারে বিপিএ’র প্রথম আড়ত উদ্বোধন করতে চাচ্ছি। পরবর্তী সময়ে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থান/বাজারগুলোতে বিপিএ’র আড়তের মাধ্যমে খুচরা ও পাইকারি পর্যায়ে ডিম ও মুরগি বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সুত্র জাগো

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...