লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:০৭
৩২৯
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের সমানভাবে উন্নয়ন করেছেন। যার ফলে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। আসন্ন নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের জয় হলে জনগণেরও জয় হবে। তাই নিজেদের স্বার্থে দেশের জনগণই আওয়ামী লীগকে বিপুল ভোটের মাধ্যমে ফের জয়ী করবে।
রোববার দুপুরে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী একাব্বর মুন্সি বাড়িতে আসন্ন নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন করেছে। দেশের মানুষ আওয়ামী লীগের আমলে সুখে-শান্তিতে রয়েছে। সরকার শহর-গ্রামের মধ্যের পার্থক্য দূর করেছে। গ্রামাঞ্চলের মানুষও এখন শহরের মানুষের মতো সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই সকল ভেদাভেদ দূর করেছেন।
রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কামরুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত