লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:০৭
৩৯৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় জমি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের সাত জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। বাকি পাঁচজন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের আহতরা হলেন, ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শহর আলী, মাহেআলম, নাছির, মো. হেলাল, শামীম, হোসেন এবং মো. শামীম।
জানা যায়, একই এলাকার রহিম, হোসেন, মাজেদ আলী, পাঞ্চত আলী, করিম, পারভেজ, শামীম, হাসান ও নজরুল গংদের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে শহর আলী গংদের সঙ্গে। ওই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার দিনের বেলায় বাড়িতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতের বেলায় ডাওরি বাজারে পূর্বপরিকল্পিতভাবে ঐক্যবদ্ধ হয়ে টেঁটা ও দেশীয় অস্ত্রসহ শহর আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় শহর আলীর স্বজনরা তাকে হামলা থেকে রক্ষা করতে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে টেঁটাবিদ্ধ হয় মাহেআলম ও নাছির। বাকিরা দেশীয় অস্ত্রের আঘাতে জখমপ্রাপ্ত হন।
কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকবার হোসেন বলেন, আমরা উভয় পক্ষের আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তারা সুস্থ হলে উভয় পক্ষকে নিয়ে বসে সুষ্ঠু ফয়সালা করা হবে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত