অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

অসহায় দরিদ্র পরিবারের পাশে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২০১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২০ দুপুর ০২:৫৫

remove_red_eye

৭০৯

বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞায় ভোলায় কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২০১২। নভেল করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলার তুলাতুলী মেঘনাপাড়, ইলিশা, কাচিয়া, সদর সহ বিভিন্ন এলাকায় ওই ব্যাচের শিক্ষার্থীরা অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। তারা ৭২ এর অধিক পরিবারের ৭ দিনের খাবার ব্যাবস্থা করেন। এতে চাল, ডাল, তেল, বিস্কুট, আলু, পেয়াজ, সাবান এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ছিলো।

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ -২০১২ এর সদস্যরা বলেন, শুধুমাত্র দেশ নয় সারা বিশ্ব এখন থমকে আছে নভেল করোনা ভাইরাসের প্রকোপে। সারা বিশ্বের সকল নেতারা তাদের জনগনকে ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন। সমস্যায় পড়েছে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো, তারা ঘরের বাইরে যেতে পারছেন না  এবং জনশুন্য অবস্থায় তারা কাজও পাচ্ছেন না। এরকম পরিস্থিতিতে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের এসএসসি ব্যাচ কর্মহীন, অসহায়, দরিদ্র ও নিন্ম আয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারা সরকারি স্কুলের ব্যাচ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাচগুলো, বিভিন্ন সামাজিক সংগঠন আর বিত্তবানরা যাতে এগিয়ে আসে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যে সবাই একটু হলেও শান্তিতে ঘরে থাকতে পারবে দুর্যোগের সময়টা।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...