অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে পোলিং-প্রিজাইডিং নিয়োগ ও প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

৩৮০

লালমোহন প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার লালমোহনে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ এবং তাদের প্রশিক্ষণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুনের বিরুদ্ধে। ৮ম ও ১০ম গ্রেডের শিক্ষকদের পোলিং অফিসার এবং ১৪তম গ্রেডের জুনিয়র শিক্ষকদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সহকারী প্রধান জানান, আমরা সহকারী শিক্ষক ১০তম গ্রেড হিসেবে আগেও সকল নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছি। এখন সহপ্রধান হিসেবে ৮ম গ্রেডে রয়েছি। তবে এ বছর আমাদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। লালমোহন নির্বাচন অফিসার জুনিয়র শিক্ষকদের (১৪তম গ্রেড) সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে চিঠি দিয়েছেন।
অন্যদিকে, ২৪ ও ২৫ ডিসেম্বর সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ করানো হয় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে প্রশিক্ষণের জন্য আসা শিক্ষকরা জানান, চরম অব্যবস্থাপনা মধ্যে চলছে এই প্রশিক্ষণ। আমাদের ৯ টায় থাকার কথা বলে ১০ টার আগে আসেনি নির্বাচন অফিসের কেউ। এমনকি খোলা হয়নি প্রশিক্ষণ কেন্দ্রের তালা।
এছাড়া ২৫ ডিসেম্বর সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে অংশগ্রহণ করার কথা থাকলেও তা পিছিয়ে ২৮ তারিখ করা হয়েছে। অথচ ওই শিক্ষকদের আগে জানানো হয়নি। তারা ভেন্যুতে এসে জানতে পারেন প্রশিক্ষণ হবে ২৮ তারিখ। এতে করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। যারা প্রশিক্ষণ করেছেন তাদের যাতায়াত ও খাবারের জন্য ৯শত টাকা করে দিয়ে রেভিনিউ স্টাম্পের জন্য ১০ টাকা করে রাখা হয়। তবে রেভিনিউ স্টাম্পে স্বাক্ষর না নিয়ে স্বাক্ষর রাখা হয়েছে সাদা সিটে।
এসব বিষয়ে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ইউএনও অফিস থেকে নির্ধারণ করা হয়েছে। আমি শুধু চিঠি দিয়েছি। প্রিজাইডিং ও পোলিং অফিসারদের যথা সময়ে প্রশিক্ষণ হয়েছে। আর যখন আমি ভাউচার করবো তখন রেভিনিউ স্টাম্প লাগিয়ে দিব।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...