অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দিল্লিতে ঘন কুয়াশায় ৩০ ফ্লাইট, ১৪ ট্রেনে বিলম্ব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৪

remove_red_eye

৩৮০

একদিকে তীব্র ঠান্ডা, অন্যদিকে ঘন কুয়াশা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এমনই ছিল দিল্লির সকালটা। আর তার কারণে ভারতীয় রাজধানীতে বিঘ্নিত হয়েছে গণপরিবহন সেবা। বিলম্বিত হয়েছে অন্তত ৩০টি ফ্লাইট ও ১৪টি ট্রেন।

ভারতীয় আবহওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এদিন দিল্লির তাপমাত্রা মাত্র সাত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা বিঘ্নিত হয়েছে। দেশ-বিদেশের অন্তত ৩০টি ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ বিলম্বিত হয়েছে সেখানে। সারা দিন আরও কিছু ফ্লাইট বিলম্বের মুখে পড়তে পারে বলে জানিয়েছে সূত্রগুলো।

যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সবশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

প্লেনের পাশাপাশি বিঘ্নিত হয়েছে দিল্লির ট্রেন সেবাও। ঘন কুয়াশার কারণে অন্তত ১৪টি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।

ইন্ডিয়া গেট, সারাই কালে খান, এআইআইএমএস, সফদারজং ও আনন্দ বিহারের মতো দিল্লির ঐতিহ্যবাহী স্থানগুলো কুয়াশার চাদরে ঢেকে থাকার দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আইএমডির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ঘন কুয়াশায় ছেঁয়ে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশ। উত্তর প্রদেশের মোরাদাবাদ এবং কানপুরে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এসেছে, যার ফলে দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে।

ভয়ংকর ঠান্ডা থেকে বাঁচতে লোকজনকে রাস্তাঘাটে আগুনের পাশে জড়ো হতে দেখা গেছে। এমন পরিবেশে নানা অসুখ-বিসুখ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...