অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

রাশিয়ার নৌবাহিনীর জাহাজে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৪১

remove_red_eye

৪০১

ক্রিমিয়ান বন্দর শহর ফিওডোসিয়ায় রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রুশ নৌবাহিনীর একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া একজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্টার ফ্যাক্স জানিয়েছে, ফিওডোসিয়ায় যুদ্ধবিমান থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ক্রিমিয়া সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের হামলার কারণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

তবে হামলার কারণে জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা জায়নি। কিন্তু ইউক্রেনের চ্যানেলে প্রকাশিত ভিডিওতে বন্দর এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে।

এদিকে রাশিয়ার বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির খোঁজ মিলেছে। তিনি বেঁচে আছেন। সাইবেরিয়ার একটি পেনাল কলোনিতে রাখা হয়েছে তাকে। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নাভালনি এখন রাশিয়ার উত্তরাঞ্চলে রয়েছেন।

এর আগে কারাগার থেকে তাকে সরিয়ে নেওয়ার পর গত ৬ ডিসেম্বর থেকে তার দলের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হয় নাভালনিকে। ২০২১ সাল থেকেই বন্দি রয়েছেন তিনি। নাভালনির আইনজীবী ইয়ারমিশ জানিয়েছেন, তার সঙ্গে দেখা হয়েছে এবং তিনি ভালো আছেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...