অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশ হবে স্মার্ট বাংলাদেশ: এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৪৭০

তজুমদ্দিন প্রতিনিধি : শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশ সমৃদ্ধ ও উন্নত হয়েছে। মানুষ শান্তিতে স¤প্রতি নিয়ে বসবাস করতে পারছে। গ্রামকে শহরে পরিণত করেছে বলেই সাধারণ মানুষের মুখে হাসি ফুটছে।  শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশ  'স্মার্ট বাংলাদেশ' এ পরিনত হবে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
শনিবার সকাল ১০ টায় তজুমদ্দিন  উপজেলার সোনাপুর ইউনিয়নে উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারনাকালে তিনি এসব কথা বলেন।
 উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনূর বেগম শিলার সভাপতিত্বে উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন, মিসেস ফারজানা চৌধুরী রতœা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এদিন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন নেতা কর্মীদের নিয়ে উপজেলার চাঁচড়া, শম্ভুপুর ও চাঁদপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন।