অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

“দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখে দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন” : এমপি জ্যাকব

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:০৯

remove_red_eye

৪৪২

মনপুরা প্রতিনিধি : ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের ৫ম বারের মত টানা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে ডিজিটাল থেকে র্স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন। তখন দেশী-বিদেশী সহ বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা দলীয় নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রেখে কাজ মোকাবেলার নির্দেশ দেন। এছাড়াও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার দাবী করেন।

গত দুইদিন ( মঙ্গলবার ও বুধবার) ভোলার মনপুরা উপজেলায় অবস্থান করে ৫ টি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজার ও সন্ধ্যা ৭ টায় উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদর হাজিরহাট ইউনিয়নের হাজিরহাট বাজারে দলীয় কার্যালয়ে সামনে, মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে ও বিকেল ৪ টায় নবগঠিত বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে যোগ দেন আলহাজ্ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

উঠানে বৈঠকে এমপি জ্যাকব আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নের্তৃত্বে বাংলাদেশ আজ দ্রæত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত দেশে অরাজকতা করছে। তারা নির্বাচনে না এসে নির্বাচনকে বানচাল করার পায়তারা করছেন। তারা (বিএনপি-জামায়াত) নির্বাচনকে ভয় পায়। বাংলাদেশের উন্নয়ন হউক স্বাধীনতার বিরোধী শক্তি মেনে নিতে পারে না। আজ বাংলাদেশের জনগন হরতাল অবরোধ মানেনা। জনগণ শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী দেখতে চায়। জনগণ ৭ জানুয়ারী নেীকা মার্কায় ভোট দিতে মুখিয়ে রয়েছে। এই সময় তিনি চরফ্যাসন-মনপুরায় সকল উন্নয়নের ফিরিস্ত তুলে ধরে ফের নেীকা মার্কায় ভোট চান।

দুই দিনের টানা উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী,মনপুরা উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদিন আখন, চরফ্যাশন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম ভিপি, মনপুরা উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, উপজেলা যুবলীগ সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, মনপুরা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, মনপুরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদারসহ ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি, সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...