বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:৫০
৪৪৭
ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর। টানা কয়েক বছর ধরেই পরিচ্ছন্ন শহরের তকমা ধরে রেখেছে ২৬ লাখ জনসংখ্যার এই শহরটি। ইন্দোরে প্রতিদিন প্রায় ১০২৯ টন বর্জ্য উৎপন্ন হচ্ছে। প্রতিদিনের এসব বর্জ্য সঠিক ভাবে প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় কাজ করছেন সংশ্লিষ্ট লোকজন।
সংগৃহীত বর্জ্যের ১০০ শতাংশই একই দিনে প্রক্রিয়াজাত করা হয়। কিন্তু কয়েক বছর আগেও এই চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। অন্যান্য শহরের মতো ইন্দোরেও ৮০ শতাংশের বেশি বাসিন্দাই বর্জ্য আলাদা করতেন না।
কিন্তু পরিবেশের জন্য এই প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ তা বাসিন্দাদের বুঝানোর পর তাদের টনক নড়েছে। তারপরও অনেকেই শুরুতে এই প্রক্রিয়া মানতেন চাননি। জরিমানা করে তাদের সঠিক ভাবে বর্জ্য ব্যবস্থাপনায় বাধ্য করা হয়েছে। পৌর করপোরেশনের সংগৃহীত বর্জ্য যানবাহনে পরিবহন করে একই দিনে শতভাগ প্রক্রিয়াজাত করা হয়। অথচ কয়েক বছর আগেও প্রতিদিন আবর্জনা সংগ্রহ করা হতো না।
আর্বজনাই ছিল শহরের বড় একটি সমস্যা। প্রতি এক কিলোমিটার এলাকার এখানে সেখানে ময়লা-বআবর্জনা চোখে পড়তো। ইন্দোর মিউনিসিপ্যাল করপোরেশন কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানের উপদেষ্টা আসাদ ওয়ার্সি বলেন, গড়ে প্রতিদিন শহরে ৫৩০ টন ভেজা বর্জ্য, ৪৬০ টন শুকনো বর্জ্য, ১৪ টন প্লাস্টিক বর্জ্য, ২ দশমিক ৫ টন ই-বর্জ্য, ১১ টন স্যানিটারি বর্জ্য এবং ৩ দশমিক ৫ টন বিপজ্জনক বর্জ্য উৎপাদন হয়। শহরের বর্জ্য মোকাবিলায় আমরা আলাদা ব্যবস্থা নিয়েছি।
শহরটি উৎস পর্যায়ে বর্জ্য উৎপাদন বন্ধ করার কৌশল নিয়েও কাজ করছে এবং চারটি ওয়ার্ডকে এরই মধ্যে বর্জ্যশূন্য ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
প্রথমে দুইটি ওয়ার্ডকে পরীক্ষামূলক হিসেবে বর্জ্য ব্যবস্থার কাজ শুরু করা হয়। দুই মাস পর ১০টি ওয়ার্ডে এই কাজ শুরু হয়। ৬ থেকে ৮ মাসের ব্যবধানে ইন্দোরের পুরো ৮৫টি ওয়ার্ডেই এই কার্যক্রম শুরু হয়। এক্ষেত্রে প্রত্যেকের সম্পৃক্ততা ছিল সবচেয়ে জরুরি।
ইন্দোরের স্থানীয় সরকার, স্থানীয় নাগরিক এবং সুশীল সমাজ হাতে হাত মিলিয়ে কাজ করছে। এটাই সম্ভবত তাদের সফলতার অন্যতম কারণ। ইন্দোরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সবাই সমান ভূমিকা পালন করছে। তারা মনে করে ব্লেম-গেম কৌশল নিয়ে খেলার দিন এখন আর নেই। সবাইকে হাতে হাত মিলিয়ে শহরের জন্য কাজ করে যেতে হবে।
আগে যেই শহরটি খাবার-দাবার এবং চুড়ির জন্য বিখ্যাত ছিল এখন তা আবর্জনামুক্ত শহরের তালিকায়ও ৫ তারকার স্থান অর্জন করেছে। ২০১৭ সাল থেকে স্বচ্ছ সার্ভেকশান সমীক্ষায় ইন্দোরকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় স্থান দেওয়া হয়। ২০১৫ সালেই নানা রকম কৌশল অবলম্বণ করে আজকের এই অবস্থানে এসেছে ইন্দোর। শহরটিকে পরিচ্ছন্ন রাখতে দিন-রাত প্রায় সাড়ে ৮ হাজার কর্মী কাজ করছেন।
পরিচ্ছন্নতা প্রতিযোগিতা, নগর সরকার, প্রযুক্তিগত সংস্থা, সুশীল সমাজ গোষ্ঠী এবং যারা শহরের পরিচ্ছন্নতা ও স্থায়িত্বের দায়িত্বে নিযুক্ত রয়েছেন তাদের জন্য ইন্দোর হতে পারে আদর্শ মডেল। পরিচ্ছন্ন এই শহরের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।
সুত্র জাগো
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক