অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় ৯৭ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:০৯

remove_red_eye

৫৪২

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এখন পর্যন্ত ৯৭ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গাজায় নিহত হওয়া সর্বশেষ সাংবাদিক হলেন আদেল জোরোব। দক্ষিণাঞ্চলীয় গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল।

গাজার কোনো স্থানই ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষা পায়নি। সেখানকার স্কুল, কলেজ এমনকি হাসপাতাল ও মসজিদেও হামলা চালানো হয়েছে।

এদিকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হামাস নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের সংখ্যা ৯৭ জনে দাঁড়িয়েছে।

গাজা সরকারের মিডিয়া অফিসের কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবেই ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করছে। সত্যকে মুছে ফেলার লক্ষ্যেই তারা এমনটা করছে। গাজায় বিমান হামলার পাশাপাশি সমানতালে স্থল অভিযানও চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে সেখানে অবরোধও আরোপ করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ১৯ হাজার ৪৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৫২ হাজারের বেশি মানুষ।

এদিকে গাজার একটি হাসপাতালকে সামরিক ব্যারাক বানিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানকার লোকজনকে বন্দি করে রাখা হয়েছে। গাজার উত্তরাঞ্চলের আল আওদা হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা।

তিনি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ওই হাসপাতালকে সামরিক ব্যারাকে পরিণত করেছে। তারা ২৪০ জনকে আটক করেছে। এর মধ্যে ৮০ জন মেডিকেল স্টাফ, ৪০ জন রোগী এবং ১২০ জন বাস্ত্যুচুত ফিলিস্তিনি নাগরিক। ওই হাসপাতালের পরিচালক আহমেদ মুহান্নাসহ ৬ জন স্টাফকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...