চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৩ রাত ১২:০৫
৫৭১
ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসন-দক্ষিণ আইচা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.বাচ্চু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ আরোহী।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় চরফ্যাসন পৌরসভা ৬ নং ওয়ার্ড পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন। নিহত বাচ্চু ভোলার লালমোহন উপজেলার ফুল বাগিচা ৪ নং ওয়ার্ডের আব্দুল শহীদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে যুবক বাচ্চু মোটরসাইকেল নিয়ে মেইন সড়কে দক্ষিণ আইচা থেকে চরফ্যাসন সদরের দিকে যাচ্ছিলেন। এবং আরেক মোটরসাইকেল পেট্রোল পাম্প থেকে বের হচ্ছিলো। মেইন সড়কের পৌরসভা ৬ নং ওয়ার্ড পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এ সময় দুইটি মোটরসাইকেলের ৫ জন আরোহীই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু মৃত ঘোষণা করেন। অপর আহত ৫ জনের মধ্যে তিন মোটরসাইকেল আরোহীর অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে। বাকী ২ জন চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাখাওয়াত হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কবলে পরা দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের ৫ জন আরোহী আহত হয়েছেন, আর বাচ্চু নামে অপর একজন নিহত হয়েছেন।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত