অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অপ্রয়োজনীয় যানচলাচল বন্ধে পুলিশের চেকপোস্ট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২০ রাত ১১:১৩

remove_red_eye

১১৮৫

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং সড়কে অপ্রয়োজনীয় যানচলাচল বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে  যুগীরঘোল, ইলিশা বাসস্ট্যান্ড ও গাজিপুর সড়রসহ বিভিন্ন পয়েন্ট বসানো হয়ে চেক পোষ্ট।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন পাড়া মহল্লায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়া সড়কে অপ্রয়োনীয় যানবাহন চলা বন্ধে  বেশ কয়েকটি স্থানে চেক পোষ্ট বসানো হয়েছে বলেও জানান তিনি। যারা আইন অমান্য করছে তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।