অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পাঁচ দিনে ৩৬ জনের নমুনা সংগ্রহ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৭৮৩

অচিন্ত্য মজুমদার::: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত সন্দেহে ভোলায় আরো ১২ জনের জনের নমুনা সংগ্রহ করে ডাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে ৪ দফায় মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হলো। এরা সকলেই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।  এসব নমুনা সংগ্রহ করার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ও  ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন আইসোলেশনে থাকলেও বাকি ৩৫ জন স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আজ সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান,  ১ এপ্রিল এক জন, ২ এপ্রিল ১৪ জন, ৪ এপ্রিল আট জন ও ৫ এপ্রিল ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। অর্থাৎ এমাসের ৫ দিনে ৪ দফায় ৩৬ জন এবং  গত মাসে এজনসহ এখণ পর্যন্ত আমরা সর্বমোট ৩৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি। এরা সবাই হোম কায়ারেন্টিনে আছেন। তাদের সবার সর্দি, কাশি ও গলাব্যাথাসহ করোনার প্রাথমিক উপসর্গ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।  তাদের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছি আমরা, তবে এখন পর্যন্ত জেলায় করনো পরিস্তিতি ভালো রয়েছে বলেও জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,  জেলায় হোম কায়োরেন্টিনে আছে ৯৯ জন। এর মধ্যে  সদর উপজেলা ৩৪ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ৩ জন, লালমোহনে ৭ জন, চরফ্যাশনে ১৪ জন, তজুমদ্দিনে ৩০ জন ও মনপুরা উপজেলায় ৭ জন রয়েছে। গত ২০ দিনে জেলায় মোট ৪৩৪ জনকে হোম কোয়ারেন্টিন রাখা হয়েছিলো। যার মধ্যে মেয়াদ শেষ হয়েছে ৩৩৫ জনের।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...