অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে হরিণ শিকারের দায়ে তিন জনের কারাদণ্ড

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

৫৪১

ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে :  ভোলার চরফ্যাশনের চরমানিকায় সংরক্ষিত বনে হরিণ শিকার ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় তিন যুবকের প্রত্যেককে ১মাসের কারাদন্ড এবং দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন চরফ্যাশন সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) চরফ্যাশন সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত’র বিচারক মো. মোস্তাফিজুর রহমান এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলেন, কাদের হাওলাদারের ছেলে আব্দুল মজিদ (২৫) ও মন্নান হাওলাদার (৪০) এবং বাহাদুর খাঁর ছেলে আবু ছায়েদ (৩৮)।এদের সকলের বাড়ি উপজেলার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে। দন্ডিতদের মধ্যে আসামী আব্দুল মজিদ কারাগারে আছেন।

অপর দুই আসামী পলাতক রয়েছে। চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ষ্টোনো টাইপিস্ট মো. নুরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সুত্রে জানাগেছে, উপজেলার চর মানিকায় সংরক্ষিত কেওড়া বাগানে প্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় আসামি আবদুল মজিদকে আটক করে চরমানিকা বিটের কর্মকর্তা। আটকের পর তার স্বীকারোক্তিতে মন্নান হাওলাদার এবং আবু ছায়েদসহ তিনজনকে আসামি করে ২০২০ সালের ১৭ জুন মামলা করে বনবিভাগ । তিন আসামি আদালত থেকে জামিনে এসে দীর্ঘদিন হাজিরা না দিয়ে পালিয়ে ছিল।

চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. ছালাম হোসেন জানান, আসামি আবদুল মজিদ রায়ের তারিখে আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত এ দন্ডাদেশ দেন এবং আব্দুল মজিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...