অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে গাছ কাটার অভিযোগ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ রাত ১১:০৯

remove_red_eye

১৩০২

তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনের মধ্যআড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইব্রাহীমের বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলার লিখিত অভিযোগ পাওয়া গেছে। থানায় দেয়া অভিযোগে মোঃ জসিমউদ্দিন পিতা মৃত আবু মিয়া জানান, আড়ালিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্বপাশে জমির মালিক জসিম গংরা। মাওঃ ইব্রাহীম মাদ্রাসার নতুন কক্ষ বড় করার জন্য জমি ছেড়ে দিতে চাপ সৃস্টি করেন। মাদ্রাসা প্রতিষ্ঠার সময় জসিম গংরা কিছু জমি দিলেও বাকী জমি দিতে রাজি হয়নি। ওই জমিতে তারা বাগান বাড়ী তৈরী করেন। মাদ্রাসা সংলগ্ন জমিটি জোড়পুর্বক দখলে নেওয়ার উদ্দেশ্যেই অধ্যক্ষের নির্দেশে তার লোকেরা রাতের আধাঁরে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলেন। জসিম আরো জানান, ইতিপূর্বে রাতের আধাঁরে ওই জমি থেকে অধ্যক্ষ ৩টি বড় রেইনট্রি গাছ কেটে নিলে স্থানীয় মিমাংসার মাধ্যমে ক্ষতিপুরণ দিতে বাধ্য হন। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, ৩ মার্চ শুক্রবার দিবাগত রাতে মাদ্রাসা সংলগ্ন বাগান থেকে  ছোট সাইজের ৮টি গাছ কেটে ফেরা হয়েছে। তবে কে বা কাহারা কেটেছে তা কেউ দেখেন নি। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মাওঃ ইব্রাহীম বলেন, আমার উপর চাপ সৃস্টি করার জন্যই এধরনের অভিযোগ তুলছে।
 
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...