তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ রাত ১১:০৯
১২৭৮
তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনের মধ্যআড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইব্রাহীমের বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলার লিখিত অভিযোগ পাওয়া গেছে। থানায় দেয়া অভিযোগে মোঃ জসিমউদ্দিন পিতা মৃত আবু মিয়া জানান, আড়ালিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্বপাশে জমির মালিক জসিম গংরা। মাওঃ ইব্রাহীম মাদ্রাসার নতুন কক্ষ বড় করার জন্য জমি ছেড়ে দিতে চাপ সৃস্টি করেন। মাদ্রাসা প্রতিষ্ঠার সময় জসিম গংরা কিছু জমি দিলেও বাকী জমি দিতে রাজি হয়নি। ওই জমিতে তারা বাগান বাড়ী তৈরী করেন। মাদ্রাসা সংলগ্ন জমিটি জোড়পুর্বক দখলে নেওয়ার উদ্দেশ্যেই অধ্যক্ষের নির্দেশে তার লোকেরা রাতের আধাঁরে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলেন। জসিম আরো জানান, ইতিপূর্বে রাতের আধাঁরে ওই জমি থেকে অধ্যক্ষ ৩টি বড় রেইনট্রি গাছ কেটে নিলে স্থানীয় মিমাংসার মাধ্যমে ক্ষতিপুরণ দিতে বাধ্য হন। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, ৩ মার্চ শুক্রবার দিবাগত রাতে মাদ্রাসা সংলগ্ন বাগান থেকে ছোট সাইজের ৮টি গাছ কেটে ফেরা হয়েছে। তবে কে বা কাহারা কেটেছে তা কেউ দেখেন নি। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মাওঃ ইব্রাহীম বলেন, আমার উপর চাপ সৃস্টি করার জন্যই এধরনের অভিযোগ তুলছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত