অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:২৩

remove_red_eye

৩৬০

লালমোহন প্রতিনিধি: ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ভোলার লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে তাদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরআগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জান্নাতুল ফেরদাউস রুমি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসা. হোসনে আরা বেগম, সফল জননী নারী হোসনেয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী পারভীন বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাবেয়া বেগম।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...