বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ সকাল ০৬:১৮
১১৬৭
কামরুল ইসলাম:: ভোলায় গত ২৪ ঘন্টায় আরো ২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে বিদেশ ফেরত মোট ৪৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। এদিকে আজ শনিবার করোনার সন্দেহে জ্বর সর্দি কাশ দেখা দেয়ায় গত ২ দিনে ২২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে ভোলা বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় লঞ্চ ও বাস চলাচল বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থায় পাঠাতে গিয়েও পদে পদে যেমন বিড়ম্বনা হচ্ছে তেমনি সময়ও লাগছে বেশী। তাই স্থানীয়রা বাংলাদেশের একমাত্র এই দ্বীপ জেলা ভোলায় একটি করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করার জন্য দাবী জানান।
ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সুত্র জানান, ভোলায় বিদেশ থেকে আসা হোম কোয়ারেন্টাইনে সনাক্তের সংখ্যা এখন কমছে। এ পর্যন্ত ৪৩৪ জনের মধ্যে ৩১৫ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে ১১৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদিকে শনিবার সন্দেহজনক করোনা উপর্সগ দেখা দেওয়ায় ৮ জনের নমুন ঢাকায় পরীক্ষা করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো হয়েছে। এনিয়ে গত ২ দিনে ২২ জনের নমুনা পাঠানো হয়। এছাড়াও ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রোগীর নমুনা ইতিপূর্বে ঢাকায় পাঠানো হলেও তার রির্পোট এখনো আসেনি।
সিভিল সার্জন সূত্র আরো জানান, শনিবার ৮টি নমুনা নিয়ে ভোলা হাসপাতাল থেকে পাঠানো হলেও তা ফেরিঘাটে গিয়ে স্প্রীবোট যথা সময় পায়নি। তাই চরম ভোগান্তির মধ্যে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়। শুক্রবারও স্প্রীড বোট না পাওয়া যাওয়ায় জেলা প্রশাসনের সহায়তায় স্প্রীডবোট ম্যানেজ করে বরিশাল পাঠানো হয়। ভোলা দ্বীপ হওয়ায় স্বত্বেও স্বাস্থ্য বিভাগের কোন সরকারি স্প্রীডবোট না থাকায় এ পরিস্থিরি সৃষ্টি হয়েছে বলে সূত্র জানান। বিশেষ বক্সে করে ওইসব নমুনা বরিশাল পাঠানো হলে সেখান থেকে একটি বরিশাল স্বাস্থ্য বিভাগের নমুনাসহ ঢাকায় প্রেরণ করা হয়।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত