তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ ভোর ০৫:৩৭
৯৮৮
তজুমদ্দিন সংবাদদাতা:: ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দূর্যোগে দেশবাসীর পাশে থাকেন। দেশের মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছেন। শনিবার সকালে করোনা ভাইরাসের প্রভাবে তজুমদ্দিনের গৃহে থাকা কর্মহীন মানুষের মাঝে সহায়তা প্রদানকালে এ কথা বলেন তিনি। এদিন নিজ অর্থায়নে উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, কোড়ালমারা বাংলাবাজার বিদ্যালয় ও পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন এমপি শাওন।
করোনায় আতঙ্কিত না হয়ে সরকারের পরামর্শ মেনে চলার আহবান জানিয়ে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত নির্দেশনাগুলো আপনার, আমার সকলের ভালোর জন্য। সকলের পরিবারের ভালোর জন্য। তাই নিজেদের পরিবারের প্রতি সম্মান রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো মেনে চলুন। তাহলে আমরা এ দুর্যোগ মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ। শেখ হাসিনার সময়ে কেউ না খেয়ে থাকবে না জানিয়ে তিনি বলেন, লকডাউনের গৃহে অবস্থানকারীদের কর্মহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া বরাদ্দ পৌঁছিয়ে দেয়ার দায়িত্ব আমাদের।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দীন, যুবলীগের সভাপতি শহিদুল্যাহ কিরণ, সম্পাদক আঃ রহমান, ছাত্রলীগের সম্পাদক মোঃ রাসেল, উপজেলা যুব মহিলালীগ সাধারণ সম্পাদিকা মিনারা বেগম প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত