বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৯
৬৩৫
কলকাতায় আজ (৫ ডিসেম্বর) বসবে চলচ্চিত্রের মেলা। প্রত্যেক বছরের মতো কলকাতায় শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় হাজির হলেন বলিউডের ভাইজান খ্যাত সুপার স্টার সালমান খান।
এরই মধ্যে শহরে এসে উপস্থিত হয়েছেন বলিউডের এ তারকা। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে কলকাতা বিমানবন্দরে নামেন সালমান খান। সঙ্গে সঙ্গে পেলেন উষ্ণ অভ্য়র্থনা। ফুল হাতা ব্ল্যাক টি শার্ট ও ব্লু ট্রাউজারে ভাইজানকে দেখতে সেই সাতসকালেই ভিড় জমান তার অনুরাগীরা। তারকা অভিনেতার পাশে দেখা গেল বাবুল সুপ্রিয়কে।
ভক্তদের দিকে তাকিয়ে হাত নাড়লেন, নমস্কার করলেন সালমান। ভাইজানের জন্য বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল ব্যাপক। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এ তারকা।
গত কয়েক বছরের মতো এবার, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না কিং খান। এই কথা শোনা গিয়েছিল আগেই। গত বছর ১৫ ডিসেম্বর, উদ্বোধন হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সেবার ভাঙা ভাঙা বাংলায় শাহরুখ বলেন, ‘সবাইকে এই মঞ্চে দেখে খুব ভালো লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আমার প্রিয় সুন্দর রানিকে দেখে খুব খুশি’।
এর আগের ৩ বছর কলকাতায় আসতে পারেননি শাহরুখ। সেই সময়ে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড শুভেচ্ছা দূত হিসেবে শাহরুখ মনে করিয়ে দেন, কলকাতার মতো উষ্ণ অভ্যর্থনা হয়তো খুব কম জায়গাতেই পাওয়া যায়। কিন্তু সেই বাদশাহই এবার অনুপস্থিত থাকবেন মঞ্চ থেকে। অবশ্য মঞ্চ আলো করে উপস্থিত থাকবেন সালমান।
অন্যদিকে চলতি বছরের ১৩ মে এক দশকের বেশি সময় পর কলকাতায় এসেছিলেন সলমন। ইস্টবেঙ্গল তাঁবুতে অনুষ্ঠান করার কথা ছিল তার। শহরে এসেই দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে। যান কালীঘাটের বাড়িতে। ভাইজানকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময়ে ভাইজান মধুর স্মৃতি নিয়ে ফিরে যান।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত