অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় শীতকালীন সবজি উৎপাদনের লক্ষমাত্রা ১ লাখ ৪৩ হাজার মে:টন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৯ রাত ১০:০৬

remove_red_eye

৮৭৩

হাসনাইন আহম্মেদ মুন্না : ভোলার ৭ উপজেলায় চলতি রবি মৌসুমের ১ লাখ ৪৩ হাজার ১৪৩ মে:টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সবিজি আবাদের টার্গেট ধরা হয়েছে ৬ হাজার ৬২৭ হেক্টর জমিতে। প্রতিবছরই এই জেলায় সবজির বাম্পার ফলন হয়। তাই শেষ পর্যন্ত আবাহাওয়া অনুক’লে থাকলে এবারও ব্যাপক সবজি আবাদের আশা করছে কৃষি বিভাগ। ইতোমধ্যে দেড় হাজার হেক্টর জমিতে সবজি আবাদ সম্পন্ন হয়েছে। সামনের দিনগুলোতে আবাদ আরো বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
কৃষি বিভাগ সূত্র জানায়, জেলায় অক্টোবরের শেষ দিকে সবজির আবাদ শুরু হয়। প্রকৃতিগত ভাবেই এখানে একটু দেরিতে ফলন হয়। কারন এখানে বছরের শেষ দিকেও বৃষ্টিপাত হয়। ফলে পানি নামতে দেরি ও জমিন সুস্ক করতে সময় লাগে। তবে দেরিতে আবাদ হলেও জমি উর্বর হওয়ায় ফলন ভালো হয়। আগামী মার্চ মাস পর্যন্ত এখানে সবজির আবাদ চলবে বলে সূত্র জানায়।
এসব সবজির মধ্যে রয়েছে, লাল শাক, মূলা, পালং শাক, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শষা, সীম, মিষ্টি কুমোর, পেঁপে, করলা, কাচা কলা, দুন্দুল, বরবটি, ধনে পাতা ইত্যাদী।
সদর উপজেলার ধনীয়া গ্রামের কৃষক আলী আসরাফ, ফরিদউদ্দিন ও রহমত আলী বলেন, তারা প্রায় ২ একর জমিতে লাল শাক, মূলা, সীম ও ফুলকপি আবাদ করছেন। কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ সেবা পাচ্ছেন। বর্তমানে সবজি চারা রোপনে ব্যস্ত রয়েছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষœ দেবনাথ বলেন, গত বছর জেলায় শীতকালীন সবজির আবাদ হয়েছিলো ১২ হাজার ৪৫১ হেক্টর জমিতে আর উৎপাদন হয়েছিলো ৫ লাখ ৫২ হাজার ৮৫২ মে:টন। যা আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রার চাইতে অনেক বেশি। সেমতে এবারও আশা রয়েছে অধিক ফলনের। সবজির জন্য প্রচুর ডিএপই সার প্রয়োজন হয়। আমাদের কাছে তার পর্যাপ্ত মজুদ রয়েছে। কাজেই কৃষকদের কোন সমস্যা হবেনা। এছাড়া মাঠ পর্যায়ের কর্মীরা কৃষকদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...