বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪২
২৪৯
বিএনপি নেতৃত্বহীনতা, ভুল রাজনীতি ও ভুল সিদ্ধান্তের কারণে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সন্ত্রাস করে কখনো জনগণের কল্যাণ করা যায় না। এপথে কখনো কোনো সংগঠন সফলতা লাভ করতে পারেনি। নেতৃত্বহীনতা ও ভুল সিদ্ধান্তের কারণে তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
হানিফ আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের আগুন, পেট্রোল বোমা হামলায় ট্রাক ড্রাইভার বেলাল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা দেখেছি পৃথিবীর বহু দেশে রাজনীতির নামে যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। আজকে বিএনপিও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, এ সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখলে তাদের ধ্বংসও অনিবার্য। কখনো জনগণের আস্থা অর্জন করতে পারবে না।
হানিফ বলেন, বিএনপি আবার নতুন করে আগুন সন্ত্রাস শুরু করেছে। এই দেশে বহু আন্দোলন হয়েছে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু হরতাল-অবরোধে কখনো কোনো গাড়ি পোড়াতে হয়নি। গাড়িতে আগুন দেয়া সুস্থ রাজনীতি হতে পারে না। বিএনপি-জামায়াত হরতালের নাম করে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে। এগুলো রাজনীতির অংশ নয়, সন্ত্রাসী কর্মকান্ড।
সংবিধান অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের মানুষ উৎসবের আমেজে মেতে উঠেছে। নির্বাচন বানচাল করার ক্ষমতা কোনো অপশক্তির নেই। নির্বাচন যথাসময়ে হবে। যারা নির্বাচনে অংশ নেননি তাদের বলবো আপনারা ভুল করেছেন। আর এজন্য কোনো সন্ত্রাসী কর্মকান্ড করে জনগণের ওপর দায় চাপানোর চেষ্টা করবেন না। এগুলো বরদাশত করা হবে না।
সুত্র বাসস
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক