অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ ভোর ০৪:৫৬
৯৭৫
অচিন্ত্য মজুমদার :: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় ভোলার বোরহানউদ্দিনে ১৩৭ যাত্রী বোঝাই দুটি বাস ও ২টি মাইক্রবাস আটক করে নৌবাহিনী। শনিবার বিকেলে ওই পরিবহনের ৪ ড্রাইভারকে আটক করে তারা। পরে রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর ওই চার ড্রাইভারের ৩০ হাজার টাকা অর্থদণ্ড করে।
ভোলা নৌ কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নুর মোহাম্মদ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশন থেকে রজনীগন্ধা পরিবহন-১ তাবলীগ জামাতের ৭০ জন যাত্রী নিয়ে ভোলা সদর হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। অন্যদিকে রজনীগন্ধা-২ বাসটি ঢাকা থেকে ৪৫ জন যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এছাড়া অন্য দুইটি মাইক্রোবাস ২২ জন যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে যাচ্ছিল। এসময় ওই পরিবহন চারটির ১৩৭ জন যাত্রীকে নামিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে করোনা ভাইরাস বিস্তারে সম্পর্কে জানানো হয়। এছাড়া সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ধরনের চলাচল দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে বলে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এছাড়া চার পরিবহনের ড্রাইভারদের ভ্রম্যমান আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী জানান, আটক চার পরিবহ চালককে ভ্রাম্যমান আদালত মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে বাস চালক জহিরকে ১০ হাজার ও শাহে আলমকে ১০ হাজার টাকা এবং মাইক্রেবাসের চালক আলমগীরকে ৫ হাজার ও আলী আকবরকে ৫ হাজার টাকার অর্থদণ্ড করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত