অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বেদে ও তৃতীয় লিঙ্গের পাশে জেলা প্রশাসন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ রাত ০২:১৫

remove_red_eye

৯৯২

বাংলার কন্ঠ প্রতিবেদক :: করোনা প্রকপে সারাদেশ যখন অচল, তখন দু'বেলা খাবার জুটবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। কাজ না  পেয়ে ঘরে বন্দি তারা। সবচেয়ে বেশি দুর্বিপাকে পড়েছেন ভাসমান বেদে ও  তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মানুষ। আর অবহেলিত এই সম্প্রদায়ের পাশে এসে দাড়িঁছেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।

শনিবার দুপুরে ভোলা বাস টার্মিনাল সংলগ্ন বেদে পল্লি ও হিজড়াদের মাঝে জেলা প্রশাসক এর পক্ষে খাদ্য সহায়তা পৌছে দেন  ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। এসময় তাদের মাঝে চাল, ডাল, আলু সহ নানা উপকরন পায় প্রায় ৫০ টি পরিবারের মাঝে  খাদ্য তিনি তুলে দেয়া হয়। ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক জানায়, মূলত সরকারি তালিকার বাইরে যারা খাদ্য সহায়তা পাচ্ছেন না বা বঞ্চিত  বিশেষ করে নি¤œ আয়ের মানুষ, বেদে ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মানুষ সহ নানা শ্রেনী পেশার মানুষকে যাদের বাড়িতে খাদ্য সহায়তা নেই  তাদের খুঁজে বের করে যতটুকু সম্ভব সহায়তা করা হচ্ছে। ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে বেদে সম্প্রদায়রা জানান,আমরা যাযাবর মানুষ। সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। বেদেদের মূল পেশায় অনেক আগেই ভাটা পড়েছে। এখন সাপের খেলা সহ ইমিটেশনের চেইন, মালা বিক্রি করে সংসার চলে। তাবিজ কবজে মানুষের বিশ্বাস কমে যাওয়ায়  সেগুলো বিক্রি নাই বললেই চলে। তার পরে করোনার কারনে  সরকারের ঘোষনা অনুযায়ী বাড়ীর বাইরে যাওয়া মানা । তাই আমরা ঘর থেকে বের হইনা। এখন সরকারের পক্ষ থেকে সাহায্যর উপরে চলে আমাদের সংসার। এসময় তারা জেলা প্রশাসককে খাদ্য সহায়তা প্রদান করায় ধন্যবাদ জানাই। এছাড়াও  উপজেলা প্রশাসন কার্যলয়ের সামনে করোনা দুযোর্গ মোকাবেলায় ভোলায় হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। ভোলা সদর উপজেলার ১১ জন হিজড়া সম্প্রদায়ের পরিবারের মাঝে চাল,ডাল,আলু,সোয়াবিন তৈল,সহ নানা উপকরন বিতরন করা হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...