অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে এমপি শাওনকে নাগরিক সংবর্ধনা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৪২২

লালমোহন প্রতিনিধি: চতুর্থবারের মতো ভোলা-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে  লালমোহন উপজেলার চৌরাস্তার মোড়ে লালমোহন-তজুমদ্দিনের সর্বস্তরের জনগণের আয়োজনে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় দুই উপজেলার হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে মিলিত হয়ে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান।

দলীয় মনোনয়ন পাওয়ায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ এখন নিরাপদ। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। তাই সব ভেদাভেদ ভুলে সকলকে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি কথা দিচ্ছি; ভোলা-৩ আসন হবে শান্তির নীড়। এখানে কোনো অপরাধীদের ঠাঁই হবে না। লালমোহন-তজুমদ্দিনের কোনো মানুষ কষ্টে থাকবে না। নিজের সর্বোচ্চটা দিয়ে সব সময় এই দুই উপজেলার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান সোহেল ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...