অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ফোর্বসের ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় বাংলাদেশি সাকিব জামাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৮

remove_red_eye

৩৯৫

ফোর্বস ম্যাগাজিনের ‘অনূর্ধ্ব ৩০’ এর চলতি বছরের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিব জামাল। তালিকার ভেঞ্চার ক্যাপিটাল (স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

প্রতিবছর বিশ্বে ৩০ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুণী বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ও প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখেন, তাদের মধ্যে সবচেয়ে অগ্রসারিতে থাকা ৩০ জনকে নিয়েই এ অনূর্ধ্ব ৩০ তালিকা তৈরি করা হয়।

সাকিব জামালের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সাকিব জামাল সম্পর্কে ফোর্বেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্রসবিম ভেঞ্চারস নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। তিনি যোগ দেওয়ার পর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দু’টি তহবিল ২৮ কোটি ডলার মুনাফা করেছে এবং এতে প্রধান ভূমিকা ছিল সাকিব জামালের।

বর্তমানে ক্রস বিন ভেঞ্চারের ৯টি বিনিয়োগে তিনি সরাসরি সংযুক্ত। ২০২৩ সালে জুনে তিনি পদোন্নতিও পান। বর্তমানে ওই প্রতিষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট পদে আছেন তিনি।

সুত্র জাগো

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...