বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:১২
৪৭১
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নতুন সব ফিচার যুক্ত করছে তারা।
এই অ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে। যার সাহায্যে ব্যবহারকারী প্রোফাইলের তথ্য পাওয়া যাবে চ্যাটের মধ্যেই। অর্থাৎ ব্যবহারকারীদের চ্যাটের মধ্যেই কনট্যাক্ট নেমের নিচে ওই প্রোফাইলের বাকি তথ্য দেখা যাবে।
আপাতত অ্যান্ড্রয়েই হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হতে পারে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৫.১১ আপডেট যা গুগল প্লে স্টোরে রয়েছে সেখানে দেখা গিয়েছে সংস্থা নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে। অর্থাৎ আগামী দিনে অ্যান্ড্রয়েডের ভার্সানের একদম লেটেস্ট আপডেটে এই ফিচারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
চ্যাটে কথা বলার সময় যদি সেই ব্যবহারকারীরা যার সঙ্গে কথা বলছেন তার কনট্যাক্ট নেমের নিচেই প্রোফাইলের বাকি তথ্য দেখতে পান তাহলে পুরো ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে। আপনি কার সঙ্গে কথা বলছেন তার ব্যাপারে সবটা দেখা যাবে।
যখন কনট্যাক্ট অফলাইন থাকবেন তখনও দেখা যাবে এই প্রোফাইল ইনফো। সেটিংস স্বাভাবিক থাকলে ওই কনট্যাক্টের অনলাইন স্টেটাস, লাস্ট সিন, সবই দেখা যাবে। মূলত আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি আপনার সঙ্গে কথোপকথনে কীরকম ফিডব্যাক দিচ্ছেন সেটাও কিছুটা বোঝা যাবে এই নতুন ফিচারের মাধ্যমে। আর আলাদা করে কনট্যাক্টের প্রোফাইলে গিয়ে তথ্য দেখতে হবে না। বরং ইউজাররা চ্যাট চলাকালীনই সবটা দেখার সুযোগ পাবেন। আপাতত এই ফিচার নিয়ে কাজ চলছে।
সুত্র জাগো
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত