বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৬
৪১৬
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন পাকিস্তানী অল-রাউন্ডার ইমাদ ওয়াসিম। সদ্য সমাপ্ত ৫০ ওভারের বিশ^কাপে পাকিস্তানের হতাশাজনক পারফরমেন্সের পর ক্রিকেট থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইমাদ।
ভারতে অনুষ্ঠিত বিশ^কাপে ৩৪ বছর বয়সী ইমাদের পরিবর্তে মোহাম্মদ নাওয়াজকে দলভূক্ত করা হয়। বিশ^কাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।
টুইটারে ইমাদ এ সম্পর্কে লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে আমি অনেক কিছুই করেছি। এই মুহূর্তে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সঠিক সময়।’
বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার ও বাঁহাতি স্পিনার ইমাদ ক্যারিয়ারে ৫৫টি ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ৯৮৬ ও টি-টোয়েন্টিতে করেছেন ৪৮৬ রান। এছাড়া ওয়ানডেতে ৪৪টি ও ছোট ফর্মেটে শিকার করেছেন ৬৫ উইকেট।
২০১৯ বিশ^কাপে আফগানিস্তানের বিপক্ষে লিডসে কঠিন লড়াইয়ের পর পাকিস্তানের জয়ের ম্যাচটিতে ইমাদ ম্যাচজয়ী ৪৯ রানে অপরাজিত ছিলেন। ঐ ম্যাচটির পর ইমাদকে নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু তারপর থেকে ধীরে ধীরে জাতীয় দলের জায়গা হারাতে থাকেন।
সর্বশেষ এ বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইমাদ। পাকিস্তানের পক্ষে খেলা সব সময়ই গৌরবের মন্তব্য করে ইমাদ তার বিবৃতিতে বলেছেন, ‘দীর্ঘদিন ধরে আমাকে সহযোগিতা করার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা সত্যিই সৌভাগ্যের ও সম্মানের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এ পর্যন্ত খেলা ১২১টি ম্যাচের প্রতিটি আমার কাছে স্বপ্ন সত্যি হবার মত ঘটনা। পাকিস্তান ক্রিকেট ক্রমেই সামনে এগিয়ে যাচ্ছে, যা সত্যিই গৌরবের।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সারা বিশ^জুড়ে চলমান টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন ইমাদ।
সুত্র বাসস
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত