অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৩ রাত ০৮:১৬

remove_red_eye

৪৫৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় অক্টোবর-ডিসেম্বর, ২০২৩ মেয়াদে গত ২২ নভেম্বর বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের আলমগীর হাওলাদার বাড়ির উঠানে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভোলা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিক এবং বড় মানিকার ইউপি সদস্য  বিউটি বেগম ।  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১, সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, চতুর্থ শিল্প বিল্পবের গুরুত্ব, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ নিরাপদ খাদ্য, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মানব পাচার, মাদকের ভয়াবহতা, সন্ত্রাস, গুজব, দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাতি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ভোলা সমাজসেবা অধিদফতরের উপ- পরিচালক মো: নজরুল ইসলাম, তার বক্তব্যে বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর দেশের সুস্থ, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে থাকে উল্লেখ করেন  । মেদুয়া ইউনিয়ন পরিষদের  চেয়্যারম্যান মো: মনজুর আলম, এ সরকারের আমলে তার ইউনিয়নের উন্নয়নের ব্যাপক চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...