চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৩ রাত ০৯:৪১
৬০৫
শশীভ‚ষণ থেকে ইসরাফিল নাঈম : ভোলার চরফ্যাশনে সুমাইয়া মাহি (১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্রীকে অপহৃত ৮ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত ছাত্রী বরিশাল কলেজ ইয়েড হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ও চরমানিকা ইউনিয়ন চর আইচা গ্রামের মো. শরিফের মেয়ে। এ ঘটনায় ছাত্রীর বাবা মো. শরিফ বাদী হয়ে অপহরনকারী মিজান নামের এক তরুনকে আসামী করে সোমবার রাতে দক্ষিণ আইচা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দক্ষিন আইচা থানা পুলিশ ছাত্রীকে অপহরনের সাথে জড়িত তরুন মিজানকে আটক করেন। আটককৃত তরুন মিজান ওই ইউনিয়নের চর আইচা গ্রামের ইয়াছিনের ছেলে। ছাত্রীর পিতা শরিফ জানান, সোমবার দুপুরের দিকে অপহরণকারী মিজান আমার বাড়িতে গিয়ে আমার মাকে মারধর করে আমার মেয়ে সুমাইয়াকে তুলে নিয়ে যায়। এরপর থানা পুলিশকে জানালে তারা রাত সাড়ে ৯ টার সময় অপহরণকারী মিজান ও আমার স্কুল পড়–য়া মেয়েকে উদ্ধার করে থানায় আনেন। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।তরুন মিজান পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য জানাযায়িনি।দুইজন তরুণ-তরুণী থানা হেফাজতে রয়েছে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ (পিপিএম) জানান, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত