অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৪ই মে ২০২৬ | ৩১শে বৈশাখ ১৪৩৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনাযথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন: তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২০ ভোর ০৪:০১

remove_red_eye

৭০২

বাংরার কন্ঠ প্রতিবেদক:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যতোদিন পর্যন্ত এই দূর্যোগ শেষ না হবে , আমাদের সাধ্যমতো ততদিন পর্যন্ত গরিব দু:খি মেহনতী মানুষদের সহায্য করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন। তোফায়েল আহমেদ আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্তরে কর্মহীন সাধারণ মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনকালে টেলি কনফারেন্সে এসব কথা বলেন। তোফায়েল আহমদের ব্যাক্তিগত তহবিল থেকে সদর উপজেলায় সাড়ে ৫ হাজার কর্মহীন অসহায় শ্রমজীবী পরিবারের জন্য  খাদ্য সামগ্রী প্রতিটি ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের কাছে দেয়া হয়। তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ৭ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ১টি সাবান  পৌছে দিচ্ছেন।


তোফায়েল আহমেদ বলেন, সারা পৃথিবীতেই করোনা ভাইরাসের একটা মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যেগ ও গৃহীত পদক্ষেপে আমাদের দেশের মানুষ যত্নবান হয়েছে। নিজেদের নিরাপদে রাখার চেষ্টা করছে। সরকারিভাবে খেটে খাওয়া মানুষজনের জন্য নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।


তোফায়েল আহমেদ প্রত্যেককে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে আরো বলেন, এক স্থানে অনেকে জমায়াত হবেন না। জনসাধারণ বাজারে ভির করবেন না। সবকিছু বন্ধ থাকার মানে এই নয় যে এটা ঈদের ছুটির মত সবাই একসাথে আনন্দ-উৎসব করবেন। এমটা যাতে কেউ না করে। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর সকল নির্দেশনা পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান। যাতে প্রত্যেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করে। পরে  প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মী ও  জনপ্রতিনিধিদের কাছে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়। তারা নিজ নিজ এলাকায় গিয়ে প্রত্যেক অসহায় কর্মহীন শ্রমজীবী মানুষের বাড়িতে বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন। এসময় জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন,  জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ , সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।





২০২৭ সালের এসএসসি শুরু ডিসেম্বরেই, রুটিন হবে ৩৮ দিনের

২০২৭ সালের এসএসসি শুরু ডিসেম্বরেই, রুটিন হবে ৩৮ দিনের

১০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

১০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

হামে ৪৩২ শিশুর মৃত্যু: মায়েদের কোল ভরা রাখাই এখন বড় চ্যালেঞ্জ

হামে ৪৩২ শিশুর মৃত্যু: মায়েদের কোল ভরা রাখাই এখন বড় চ্যালেঞ্জ

যাকে বিয়ে করলেন সাদিক কায়েম

যাকে বিয়ে করলেন সাদিক কায়েম

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি

ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা

ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা

আরও...