অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সেমিফাইনালের আগে দলের মধ্যে ‘আবহ ও শক্তি’ দেখতে পাচ্ছেন দ্রাবিড়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৫৪

remove_red_eye

৩৬১

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ  সেমিফাইনালের আগে দলের মধ্যে অন্যরকম এক ‘আবহ ও শক্তি’ দেখতে পাচ্ছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। 
চার বছর আগে নিউজিল্যান্ড শেষ চারের লড়াইয়ে ভারতকে ১৮ রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছিল। বৃষ্টির কারনে ম্যাচটি রিজার্ভ ডে পর্যন্ত গড়িয়েছিল। আর ঐ পরাজয়ে ভারতের ১৯৮৩ সালে ইংল্যান্ডে ও ২০১১ সালে ঘরের মাঠের বিশ্বকাপের পর তৃতীয় শিরোপা জয়ের পথে আরো কিছুটা বিলম্ব হয়। ম্যানচেস্টারে ২০১৯ সালের সেমিফাইনালে খেলেছেন  ভারতীয় বর্তমান দলের পাঁচ খেলোয়াড় রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, জাসপ্রিত বুমরাহ ও রবিন্দ্র জাদেজা।
গতকাল রোববার নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে গ্রুপ পর্বে নয় ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট পর্বে উন্নীত হয়েছে স্বাগতিক ভারত। কাল ম্যাচ শেষে দ্রাবিড় বলেছেন, ‘যখন সবকিছু ঠিকভাবে চলে তখন সবই ভাল থাকে। কিন্তু একটি পরাজয় সবকিছু পাল্টে দেয়। শেষ পর্যন্ত কি হয় কিছুই বলা যায়না। অবশ্যই এটি সেমিফাইনাল ম্যাচ। আমি মনে করি প্রতি ম্যাচে আমরা যা করেছি তার থেকে খুব বেশী কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। তবে বাড়তি একটি চাপ তো থাকবেই। যদিও গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা সেই চাপ সামলে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছি। এই দলের মধ্যে আলাদা একটি আবহ ও শক্তি আমি দেখতে পাচ্ছি।’
চার বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ২৪০ রানের টার্গেট পেয়েছিলাম। কিন্তু মাত্র ১৩ রানে ভারতের চার উইকেটের পতন ঘটে। 
গতকাল ভারতের টপ অর্ডারের পাঁচ ব্যাটারই ৫০ কিংবা তার উপরে রান করেছে। অধিনায়ক রোহিত শর্মা ৬১, শুভমান গিল ও বিরাট কোহলি উভয় করেছেন ৫১ রান করে। এরপর শ্রেয়াস আয়ার (১২৮*) ও কে এল রাহুল (১০২) মিলে ২০৮ রানের পার্টনারশীপ গড়েন। ব্যাটারদের দৃঢ়তায় ভারত ৪ উইকেটে ৪১০ রান সংগ্রহ করে। 
স্টার স্পোর্টসকে দ্রাবিড় বলেন, ‘আমি মনে করি আমাদের মিডল অর্ডার দুর্দান্ত খেলছে। অবশ্যই টপ অর্ডারই তাদের পথ দেখাচ্ছে। কোহলি ও শর্মা পুরো টুর্ণামেন্টে নিজেদের প্রমান করেছে। তারা যেভাবে ব্যাটিং দিয়ে  দলকে সহযোগিতা করে চলেছে সেটা দেখে শ্রেয়াস, কে এল এমনকি জাদেজা ও সুর্যকুমার যাদবও অনুপ্রানীত হচ্ছে। আশা করছি সেমিফাইনালেও এই ধারা বজায় থাকবে।’

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...