ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ২রা এপ্রিল ২০২০ রাত ০২:৫৮
১৫০৩
ইসতিয়াক আহমেদ : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভ্ক্তু ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের শিক্ষক এবং কলেজের কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১০০ অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) সকালে কলেজ মাঠে প্রায় ১০০ গরীব দুস্থদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারণে অনেক খেটে খাওয়া মানুষগুলো বেকার হয়ে পড়েছেন। তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, তাই কলেজ শিক্ষক ও কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষকদের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। তারা বাইরে কাজে আসতে পাড়ছে না। ফলে অনেকটাই মানববতর জীবনযাপন করছেন তারা। তাই কলেজ শিক্ষক ও কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক কে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, পেয়াজ মসুরি ডাল, ও সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনায়েত উল্লাহ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফরিদুজ্জামান, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আউয়াল মোহাম্মদ হারুনর রশীদ, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম শামীম, দর্শন বিভাগের প্রভাষক মোঃ ইব্রাহীম খলিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রোকনুজ্জামন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ ইখতিয়ারউদ্দিন সহ প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত