অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পাকিস্তানী খেলোয়াড়দের ‘পেশাদারিত্বে ঘাটিত আছে’: শোয়েব মালিক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৮

remove_red_eye

৪০৬

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলের তীব্র সমালোচনা করে দেশটির সাবেক অধিনায়ক শোয়েব মালিক দলটির ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন তুলেছেন।  
তিনি গণমাধ্যমকে বলেন,‘ ভ্রমন (জনিত ক্লান্তি) একটি অজুহাত। পুরো বিশ্বই এখন ভ্রমন করছে। ভারতের সুচির দিকে তাকান। তাদের পেসাররা গতি ও সুইং হারায়নি। এটি পেশাদারিত্ব, যা আমাদের দলে দেখা যায়নি।’
মালিক বলেন,‘ আপনি তাদের(পাকিস্তান দল) প্রশ্ন করে দেখুন, অর্ধেক খেলোয়াড়ই জানে না কিভাবে ঘুরে দাঁড়াতে  হবে। বর্তমান ও অতীতের দিকে তাকালে দেখবেন সেখানে এমন কিছু ছিলনা যা আপনাকে ক্র্যাম্প (প্রতিবন্ধকতা) থেকে মুক্তি পেতে সাহায্য করবে। আমরা ম্যাক্সওয়েলের ক্ষেত্রে দেখেছি তারা তাকে কিছু জেল মাখিয়ে দিয়েছে এবং তিনি গুরুতর অসুস্থতা নিয়েও খেলেছেন। ভ্রমন কোন বিষয় নয়। এটি একটি অজুহাত মাত্র।’
খেলোয়াড়দের কেন ক্র্যাম্প হয় এবং কেন এটি ডিহাইড্রেশনের সঙ্গে সম্পর্কিত নয় , তারও ব্যাখা দিয়েছেন শোয়েব মালিক। সাবেক এই পাকিস্তানি তারকা বলেন,‘ পিএসএলে এক ম্যাচ পারফরম্যান্সের পর আপনি খেলোয়াড় বাছাই করেন। আপনি যখন জটিল  পরিস্থিতিতে যান তখন আপনার স্নায়ু শক্ত হয়ে যাবে এবং তারপর ক্র্যাম্প শুরু হবে। শুধুমাত্র ডিহাইড্রেশনের (পানিশুন্যতা) কারণে ক্র্যাম্প হয়না, চাপের কারণেও এটি হতে পারে।’  
সফরকারী (পাকিস্তানে) দলগুলো নিজেদের সেরা দলকে না পাঠালে তাদের প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘বি’ দল মাঠে নামানোর জন্যও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছেন মালিক। তিনি বলেন,‘ কোন দেশ যদি পাকিস্তান সফরকালে তাদের দ্বিতীয় মানের দল পাঠায় তাহলে পাকিস্তানও যেন দ্বিতীয় সারির দলকে মাঠে নামায়, সে বিষয়ে একটি নিয়ম চালু করা উচিৎ। এতে তাদের খেলার উন্নতি ঘটবে।’
বাবার আজমের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব মালিক। তিনি বলেন,‘ আমরা শুধু ছোট দলগুলোর বিপক্ষেই জয়লাভ করেছি। বিগত তিন বছর ধরে তিনি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু কোন উন্নতি নেই।’
আরেক সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক বলেছেন, দল র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে আছে, সেই ভ্রান্ত মোহ নিয়েই আমরা বসে করছিলাম।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...