অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় ওয়ার্ড যুবদল সভাপতি আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৩৩৫

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় অভিযান চালিয়ে ওয়ার্ড যুবদল সভাপতি আটক করে পুলিশ। তিনি উপজেলা হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি। কাজীর চরে পুলিশের উপর হামলার মামলার এক আসামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি।

বৃহস্পতিবার দুপুর ৩ টায় আটককৃত যুবদল নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে বুধবার রাতে উপজেলা সদর হাজিরহাট বাজার থেকে আটক করে পুলিশ।

আটককৃত যুবদল নেতা হলেন, মোঃ মাকছুদ । তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মৃত আবু মাঝির ছেলে।

এই ব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন মাতাব্বর অভিযোগের করে জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ ইচ্ছাকৃত ওয়ার্ড যুবদল সভাপতি মাকছুদকে আটক করে। এখানে সব রাজনৈতিক মতাদর্শের নেতা-কর্মীরা শান্তিতে বসবাস করছে। পুলিশ অতি উৎসাহী হয়ে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে আটক করে পরিস্থিতি ঘোলাটে করছে। মনপুরার বিচ্ছিন্ন কাজীরচর দখল নিয়ে আওয়ামীলীগের দুই গ্রæপের সমর্থক-কর্মীদের মধ্যে মারামারির ঘটনায় পুলিশ আহত হয়। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মামলা করে। সেই মামলায় যুবদল সভাপতিকে আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, বিএনপির দাবী সত্য নয়। পুলিশ বিএনপি-যুবদলের নেতাকর্মীদের আটক করছে না। পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে মামলা ও ওয়ারেন্টভূক্ত আসামীদের আটক করে। কাজীর চরে উপর পুলিশের উপর হামলার অসামী মাকছুদ আটক করে জেল হাজতে প্রেরণ করে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...