অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার পৌর মেয়রের হতদরিদ্রদের তহবিলে গ্রামীণ জন উন্নয়নসংস্থার অনুদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২০ রাত ০৯:৩৬

remove_red_eye

৭২১

বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে দেশব্যাপী লকডাউনে কর্মহীন হয়ে পাড়া ভোলা পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া মানুষের সাহাযার্থে অর্থ সহায়তা প্রদান করেছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা। সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির এর হাতে একলক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় তার সাথে ছিলেন সংস্থার সাবেক চেয়ারম্যান জাবির হাসনাইন ডিকেন। এর আগে তিনি জেলা পরিষদে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন জেলা পরিষদের পক্সে গ্রহন করেন মোঃ নুরুজ্জামান সহকারী প্রকৌশলী ও মোঃ ছানাউল্লাহ সিএ টু চেয়ারম্যান জেলা পরিষদ ভোলা। জাকির হহোসেন মহিন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত করোনা পরিস্থিতিতে তাদের সংস্থার পক্ষ থেকে ত্রানসহায়তা কর্যক্রম অব্যাহত থাকবে।